ইসলামী ব্যাংকের এএমডি হলেন ড. এম কামাল উদ্দীন জসীমশুল্ক কিছুটা কমার প্রত্যাশা অর্থ উপদেষ্টার মন্দ ঋণ অবলোপনে সময়সীমা শিথিল, নতুন নির্দেশনা জারি কেন্দ্রীয় ব্যাংকেরসাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশদুই-এক দিনের মধ্যেই বাজারে আসছে নতুন নোট, ডিজাইনে যা থাকছেপ্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে প্রাণনাশের হুমকিবিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকেডিএসইতে লেনদেন কম হলেও বেড়েছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দামঅর্থপাচারে অভিযুক্তদের সঙ্গে সমঝোতায় যেতে পারে সরকারঅক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
দেশের পোলট্রি খাত ‘কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে প্রান্তিক খামারিরা আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে ডিম ও মুরগি উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) জানিয়েছে, খাতটি সংকটাপন্ন হওয়ায় প্রায় ৫০–৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে রয়েছে, যার মধ্যে ৪০ শতাংশ নারী এবং ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক।
বিপিএ অভিযোগ করেছে, আন্তর্জাতিক বাজারে পোলট্রির ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম তিন বছর ধরে কমলেও বাংলাদেশে এগুলোর দাম উল্টোভাবে বাড়ছে। কিছু কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়াভাবে ফিড বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে, যার ফলে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছে।

